ডেঙ্গু জ্বরে আরও দুই মৃত্যু, শনাক্ত ২১৪

ডেঙ্গু জ্বরে আরও দুই মৃত্যু, শনাক্ত ২১৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে গতকাল রোববারও দুই জনের মৃত্যু হয়েছিলো।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৪ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন এবং ঢাকার বাইরে ৫১ জন ভর্তি আছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২০ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫১৯ জন। মারা গেছেন ৬৩ জন।

মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৫৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে এবং রাজশাহী বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *