ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর : একিউআই

ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর : একিউআই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার বায়ুমান অব্যাহতভাবে অস্বাস্থ্যকর অবস্থান ধরে রেখেছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুসারে ঢাকার স্কোর ছিল ১৪১। আর দূষিত বায়ুর শহর হিসেবে বিশ্বে ঢাকার অবস্থান ছিল নবম।

একিউআই র‍্যাঙ্কিং অনুসারে, কানাডার ভ্যানকিউবার, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং চীনের শেংডু বায়ুমানে শীর্ষ তিন শহরের স্থান ধরে রেখেছে।

প্রসঙ্গত, বায়ুমান হিসাব করার জন্য বাতাসের পার্টিকুলেট ম্যাটার, নাইট্রোজেনডাইঅক্সাইড, কার্বনমনোঅক্সাইড, সালফারডাইঅক্সাইড এবং ওজোন গ্যাসের উপস্থিতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *