ডেঙ্গু আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১০৬ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৫৭ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৪ হাজার ৩৯২ জন রোগী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *