ঢাকার সঙ্গে ৭ জেলার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত

ঢাকার সঙ্গে ৭ জেলার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে লকডাউন জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দেশের সাতটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২২ জুন) ভোর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। সোমবার (২১ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২২ জুন) ভোর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত তা কার্যকর থাকবে।

ঢাকার সঙ্গে যেসব জেলার যোগাযোগ বন্ধ থাকবে সেগুলো হলো- গাজীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ। এসব জেলায় ইতোমধ্যে সংক্রমণের হার বাড়ছে বলে জানা গেছে। এ অবস্থায় রাজধানী ঢাকায় যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *