ঢাকায় আসছেন সাইয়্যিদ মাহমূদ মাদানী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল (সা. এর বংশধর) মাওলানা সায়্যিদ মাহমূদ আসআদ মাদানী ঢাকায় আসছেন। তিনি ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত ইসলাহী জোড়ে অংশগ্রহণ করবেন।
সায়্যিদ মাহমূদ আসআদ মাদানীর শুভাগমন উপলক্ষে ইসলাহী জোড় অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আফতাবনগরে। এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য উলামায়ে মাশায়েখ ও ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. এর বিশিষ্ট খলিফাগণ।
এ ইসলাহী জোড়ে যোগদান করে আওলাদে রাসূলের সাথে দোয়ায় শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স প্রিন্সিপাল মুফতী মোহাম্মদ আলী।
ইসলাহী জোড়ে অংশগ্রহণের ঠিকানা : স্থান : আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স জহুরুল ইসলাম সিটি বাড্ডা, ঢাকা । তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ ইং ৩০ জুমাদাল উখরা ১৪৪১ হি. মঙ্গলবার সময় বেলা ৪টাৎ
মুফতী মোহাম্মদ আলী জানিয়েছেন, মাওলানা সায়্যিদ মাহমূদ আসআদ মাদানী বাদ আসর খুসুসী মুলাকাত দেবেন, বাদ মাগরিব আম বয়ান পেশ করবেন।


