ঢাকায় ফিরলেন আল্লামা মাসঊদ

ঢাকায় ফিরলেন আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও পাথেয়২৪ডটকম সম্পাদক  আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ রবিবার রাত আটটায় হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন।

জমিয়তসূত্রে জানা যায়, আল্লামা মাসঊদ পুরোপুরি সুস্থ আছেন। প্রচণ্ড সফরের ক্লান্তি সত্ত্বেও বাসায় ভক্তদের সময় দিয়েছেন তিনি। এ ছাড়া শত শত দলীয় ভক্তবৃন্দ বিমানবন্দরে ভিড় করে। সফরসঙ্গী মাওলানা আরীফ উদ্দীন মারুফ, প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন ও ব্যারিস্টার মাওলানা জুনুদ উদ্দীন মাকতুমও একই সঙ্গে ফিরেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও পাথেয়২৪ডটকম সম্পাদক  আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গত ২৫ জানুয়ারি বুধবার আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে বুধবার রাতে রওনা হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *