ঢাবি অধ্যাপককে অপহরণের পর হত্যা

ঢাবি অধ্যাপককে অপহরণের পর হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করা হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক সাইদা খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ঢাকার সাভারে তিনি বসবাস করতেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *