দেশে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

দেশে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে নতুন একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি হাসপাতালে ২৩ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ১১ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৯৫ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *