তাজিকিস্তানে ভূমিধস, নিহত ৮

তাজিকিস্তানে ভূমিধস, নিহত ৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারী বৃষ্টিপাতের কারণে তাজিকিস্তানের বিভিন্ন স্থানে ভূমিধসে আটজন প্রাণ হারিয়েছেন। বুধবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।

দেশটির জরুরি কমিটি জানিয়েছে, মঙ্গলবার (১১ মে) সর্বশেষ ভূমিধসের ফলে দক্ষিণাঞ্চলীয় খাতলন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। নিহতদের বেশিরভাগই যানবাহনে যাতায়াতরহ অবস্থায় ছিলেন। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

প্রতি বছর বসন্তে মারাত্মক ভূমিধসের শিকার হয় পর্বতবহুল দেশ তাজিকিস্তান। দেশটির ৯০ শতাংশেরও বেশি অংশ পাহাড় দ্বারা আচ্ছাদিত। পরিবহণের অবকাঠামোগত অভাবে বসন্তে দেশটির গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় বসতবাড়ীও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *