পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের কোথাও ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে দেশে আগামীকাল বৃহস্পতিবার ঈদ হচ্ছে না।
শুক্রবার (১৪ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, “বাংলাদেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।”
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার (১২ মে) সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।


