তাবলিগের সংকট নিরসনে দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল

তাবলিগের সংকট নিরসনে দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল

পাথেয় রিপোর্ট : তাবলিগ জামাতের চলমান সংকট নিরসন ও পূর্বের স্বাভাবিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আবারও দেওবন্দ যাচ্ছেন বাংলাদেশের আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রতিনিধি দল। ১৫ নভেম্বর বৃহস্প্রতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অফিসে তাবলিগ বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত মাওলানা মাজহারুল ইলসাম এ খবর নিশ্চিত করেন।

এর আগে বৃহস্প্রতিবার দুপুর আড়াইটায় এ বৈঠক শুরু হয়। তাবলিগ জামাতের চলমান সংকট, বিভিন্ন মারকাজে সাধারণ মুসল্লিদের উপর হামলা ও আলমী শূরা আর মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা একত্রে বিশ্ব ইজতেমা কি উদযাপন করতে পারবে? এসব বিষয় সামনে রেখে আজ বিকেলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেওবন্দে প্রতিনিধি দলে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এবং মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, মাওলানা মুহাম্মদ যোবায়ের, ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মো. আনিছুর রহমান ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ থাকবেন বলে জানা গেছে।

আবারও কেন দেওবন্দ যেতে হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে মাওলানা মাজহার বলেন, ‘মাওলানা সাদ-এর অনুসারীদের দাবি দেওবন্দ তার অবস্থান থেকে সরে এসেছেন। তাদের কথার সত্যতা যাচাইয়ের জন্য আবারও দেওবন্দ যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এ জন্যই দেওবন্দ যাচ্ছে এ প্রতিনিধি দল।

বৈঠকে উপস্থিত অপর একটি সূত্র জানিয়েছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের কথা বিবেচনা করে ইজতেমার তারিখ চূড়ান্ত না করার আহবান জানিয়েছেন মন্ত্রী মহোদয়। তিনি বলেছেন, নির্বাচন যথা সময়ে হলে ইজতেমা করা যাবে। না হলে হয়তো ইজতেমা পেছানো লাগতে পারে। নির্বাচনের তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন তাই ইজতেমার তারিখ চূড়ান্ত বলে ঘোষণা না করাই ভালো।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধি দলের উল্লিখিত ছয়জন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ।

তাবলিগের চলমান সংকট নিরসনে এ বৈঠক খুবই জরুরি ছিলো বলে মনে করছে তাবলিগের সাথীরা। তারা বলছে, আমরা কোন বিভাজন যাই না। আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই এ পথে মেহনত করছি। আমরা সাধারণ শিক্ষিত মানুষ। এরকম বিভাজন আমাদের খুব পীড়া দেয়। এর একটা স্থায়ী সুরাহা হওয়া দরকার। আজকের বৈঠক এবং প্রতিনিধি দলের দেওবন্দ সফর এর চূড়ান্ত একটা সুরাহা হবে বলে আমরা মনে করি। আর তাই যেন হয় সেজন্য আমরা দুআও করছি।

বৈঠকে স্বরাষ্ট্র্রমন্ত্রী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *