তাবলিগের সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক শুরু

তাবলিগের সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক শুরু

পাথেয় রিপোর্ট : কী হবে বিশ্ব ইজতেমায়। আলমী শূরা আর মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা একত্রে বিশ্ব ইজতেমা কি উদযাপন করতে পারবে? এমন প্রশ্ন রেখেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইপক্ষের লোককেকই উচ্চবাচ্য বলতে দেখা যাচ্ছে। এসব নিরসন করার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের তত্বাবধানে বিশ্ব তবলীগের সমস্যা নিসরনকল্পে বৈঠক শুরু হয়েছে। রাজধানীর আম্বরশাহ জামে মসজিদের ইমাম মাওলানা মাজহার এ ব্যাপারে নিশ্চিত করেছেন।

১৫ নভেম্বর বৃহস্প্রতিবার দুপুর আড়াইটায় এ বৈঠক শুরু হয়েছে বলে পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আম্বরশাহ জামে মসজিদের ইমাম মাওলানা মাজহার।

এছাড়াও তাবলিগ জামাতের চলমান সঙ্কট ঘিরে সারাদেশে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষ বিষয়টিকে আরো উত্তপ্ত করে তুলেছে। যা নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষসহ প্রশাসনও।

ইজতেমা ও তাবলীগের চলমান সঙ্কট নিরসনেই আজকের এ বৈঠক। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ তাবলিগ জামাতের দুই পক্ষের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির লোকজন উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তাবলিগ জামাতের মুরুব্বিদের মধ্যে শুরা সদস্য হাফেজ মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ কয়েকজন সচিব উপস্থিত থাকবেন।

এছাড়াও তাবলিগ জামাতের আলেম উপদেষ্টাদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এবং মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *