পিইসি ও ইবতেদায়িতে এমসিকিউ বাতিল

পিইসি ও ইবতেদায়িতে এমসিকিউ বাতিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী রোববার থেকেই সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। তবে এবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় থাকছে না বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)। পরীক্ষা থেকে বাদ দেয়া হয়েছে এটিকে।

১৫ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এ কথা জানান। ফিজার বলেন, এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর।

এবার পিইসি পরীক্ষায় ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ ছাত্রছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন।

এ বছর সাত হাজার ৪১০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে সাত হাজার ৩৯৭ এবং দেশের বাইরে ১২ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া গত ১০ বছরের এমসিকিউ পদ্ধতি বাতিল করে পরীক্ষায় ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট সব ধরনের কোচিং বন্ধ থাকবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে দেখছি এবার।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তাফা কামাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এএফএম মঞ্জুর কাদির, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *