তাড়াইলের ইসলাহী ইজতিমা ও আযহার আলী আনওয়ার শাহ্ রহ.
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: কিশোরগঞ্জ জেলাধীন তাড়াইল ভাটি অঞ্চলের একটি থানা। এ অঞ্চলের মানুষ সাধারণত সহজ সরল শিক্ষা-দীক্ষায় একটু অনগ্রসর। আজ থেকে বিশ ত্রিশ বছর আগেও বিশুদ্ধ ধর্মীয় শিক্ষার অধিকারী উলামাদের সংখ্যা হাতে গোণা ছিলো। এ দুর্বলতার কারণে মাজার পূজারীদের অভয়ারণ্য হয়ে উঠে তাড়াইলসহ আশপাশের থানাগুলো। স্ব জাতির মুক্তি ও নাজাতের জন্য ব্যকুল ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা. বা.।
এ ব্যাকুলতা উত্তরণের লক্ষ্যে ভারত, পাকিস্তান ও আরব বিশ্বের বড় বড় আলেমদের উপস্থিতে তিনি শুরু করেন আত্মশুদ্ধির এ অভিযান।
আর আত্মশুদ্ধির এ মহতী প্রোগ্রামের নিষ্ঠাবান সহযোগী ছিলেন সদ্য প্রায়াত আমাদের সকলে সারতাজ হযরত আতহার আলী রহ. সুযোগ্য সাহেবজাদা আরিফ বিল্লাহ আল্লামা আনোয়ার শাহ রহ.। প্রথম দুই তিন বছর আমি হুজুরকে দিনভর অবস্থান করতে দেখেছি।
আলহামদুলিল্লাহ, এসব বুজুর্গানে দীনের নেক তাওয়াজ্জুতে আজ তাড়াইলসহ আশপাশের থানাগুলির মাটি ও মানুষ দীনি শিক্ষা সহিহ আকীদা-বিশ্বাস ও ইসলামী সভ্যতার আলোয় উদ্ভাসিত।
বিগত বছরের ন্যায় এ বছরও মানবতার কল্যাণ কামনা ও আত্মশুদ্ধি লক্ষ্যে অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপী ইসলাহী ইজতিমা। তারিখ ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২০ ইং আরও শুক্র শনি ও রোববার। স্থান, বেলংকা জামিয়া দারুল মা’আরিফ মায়দান। তাড়াইল, কিশোরগঞ্জ।
উক্ত দীনি মাহফিলে যিকির ও ফিকিরের সাথে দলে দলে যোগদান করে দু-জাহানের কামিয়াবী হাসিল করুন।


