তাড়াইল ইসলাহী ইজতেমা লোকে-লোকারণ্য, কিছুক্ষণ পর দুআ

তাড়াইল ইসলাহী ইজতেমা লোকে-লোকারণ্য, কিছুক্ষণ পর দুআ

তাড়াইল ইসলাহী ইজতেমা লোকে-লোকারণ্য, কিছুক্ষণ পর দুআ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাড়াইল ইসলাহী ইজতেমা ময়দানে দুআর দিনে লোকে-লোকারণ্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আখেরী মোনাজাত। ইতোমধ্যেই আখেরী আম বয়ান শুরু করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

দিনব্যাপী ইসলাহী ইজতেমার তৃতীয় দিনে লাখো মানুষের সম্মিলন ঘটেছে। বিশাল মাঠজুড়ে তৈরি শামিয়ানার ভেতরে-বাইরে মুসল্লিদের চলাফেরা। কুয়াশা, মোটামুটি শীত, বসন্তের ঠাণ্ডা বাতাস। এর মাঝেই চলছে বয়ান, জিকির-আজকার, ইবাদত, খাওয়া-দাওয়া ও আনুষঙ্গিক কাজ।

এদিকে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ এশা ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, আমাদের এই ইজতেমা আমলী ইজতেমা, ওয়াজের নয়। আমরা সবাই কমবেশি ওয়াজ জানি, কিন্তু আমলের বেলায় নাই। এজন্য আমলী জিন্দেগি গঠনের জন্য আমাদের এই ইজতেমার আয়োজন করা হয়।

তিনি বলেন, আমলী পরিবেশ তৈরি করার জন্য এই ইজতেমায় ঈমান-আমলের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত শিখানো হয়, নবীদের জীবনী শোনানো হয়, নফল নামাজ পড়তে উৎসাহী করা হয়। এসব কিছু মূল হলো নিজের জীবনকে আমলী জিন্দেগী বানানো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *