তিতাশকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ ক্ষতিগ্রস্তদের

তিতাশকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ ক্ষতিগ্রস্তদের

তিতাশকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ ক্ষতিগ্রস্তদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থের হিসাবে যদিও মসজিদে বিস্ফোরণের পরে নিহতদের ক্ষত শুকাবে না। তারপরও মহামান্য হাইকোর্ট নির্দেশ জারি করেছেন ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আপাতত সাতদিনের মধ্যে পাঁচ লাখ করে টাকা দেওয়ার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

আদালত নির্দেশ দিয়েছেন এই টাকা তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেবে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করবেন।

গত ৭ সেপ্টেম্বর ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *