তিন মাসে পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

তিন মাসে পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপ আবারও করোনা মহামারির কেন্দ্র হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত কয়েক সপ্তাহে ইউরোপ জুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব দ্রুত হারে বেড়ে চলছে। এহেন পরিস্থিতিতে ডব্লিউএইচও এই আশঙ্কার কথা জানালো।

এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও-র ইউরোপ অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, ইউরোপ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মহামারীতে আরও ৫ লাখ মৃত্যু দেখতে পারে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে প্রায় ৩৪ হাজার মানুষ করোনায় শনাক্ত হওয়ার পর ডব্লিউএইচও তরফ থেকে এ সতর্কবার্তা প্রকাশিত হয়েছে।

সংক্রমণের এই নতুন ঊর্ধ্বগতির জন্য মূলত অপর্যাপ্ত সংখ্যক টিকা বিতরণকেই দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপজুড়ে টিকা দেওয়ার হারে গতি কমে এসেছে। যদিও স্পেনের প্রায় ৮০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। অপর দিকে ফ্রান্স ও জার্মানিতে এ সংখ্যা যথাক্রমে ৬৮ ও ৬৬ শতাংশ। অপর দিকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশে এ হার এখনো অনেক কম। এ ছাড়া গত মাসের মধ্যে মাত্র ৩২ শতাংশ রাশিয়ান পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।

ইউরোপের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও শিথিলতা দেখা গেছে। সংক্রমণ বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেও দায়ী করেছেন হ্যান্স। মধ্য এশিয়ার দেশগুলোসহ ৫৩টি দেশ এ অঞ্চলে অন্তর্ভুক্ত। সংস্থাটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এ অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ লাখ মানুষ মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *