তুমি ইকোয়্যাল টু মিনাহিল

তুমি ইকোয়্যাল টু মিনাহিল

  • মিনহাজ রাফি

রাত্রির এইসব বিষণ্ণতার মহামারি পেরিয়ে তোমার কাছে যেতে পারলেই 

আমার শরীরের জ্বর নেমে যেত, 

মায়েদের অপেক্ষিত চোখের মতো 

রাত্রির অন্ধকারে আমি একটা 

ধ্বংসাত্মক ফিলিস্তিন হয়ে বসে আছি; 

রাত্রির এইসব বিষণ্ণতা, বিপন্নতা পেরিয়ে তোমার কাছে যেতে পারলেই 

আমি আস্ত একটা জেরুজালেম হয়ে যেতাম।

রাত্রির এইসব বিষণ্ণতার মাঝে যদি তুমি 

ফিরে না আসো তবে বলো আর কত রাত্রি তোমার ফেরার দিকে তাকিয়ে ফজরের আজানের করুণ সুর শুনে নিঃসঙ্গতার 

ট্রিগারে আঙ্গুল রেখে নিজেকে হত্যা করবো; গ্লাস ভর্তি রেড ওয়াইনদের স্বাক্ষী রেখে।

রাত্রির এইসব বিষণ্ণতার মহামারি পেরিয়ে তোমার কাছে যেতে পারলেই কয়েকটা সিগারেট অকালে মরে যেত! রাত্রির এইসব বিষণ্ণতার মহামারি পেরিয়ে তোমাকে কাছে পেলেই 

“তুমি ইকোয়্যাল টু মিনাহিল” তা প্রমাণ করে আর্কিমিডিস হয়ে যেতাম।

লেখক, কবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *