‘মূলত—প্রত্যেকটা মৃত্যু উপত্যকা-ই আমাদের দেশ’

‘মূলত—প্রত্যেকটা মৃত্যু উপত্যকা-ই আমাদের দেশ’

– প্রহরী

আমাদের  মায়েরা  স্বপ্ন  দেখতেন  জন্মাতে  ফিলিস্তিন;  আমরা  তখন  তার  গর্ভে  বুনতাম  টিউলিপ  ফুলের  বাগান  আর  অজস্র  আবাবিল ।  কিন্তু  এ  এমন  এক  না-ইনসাফির  পৃথিবী, যেখানে  আপনি  স্বৈরাচারের  ক্রমবর্ধমান  দেয়াল  দেখতে  পাবেন—  যা  আপনার  স্বপ্নকে  চূর্ণবিচূর্ণ  করে  দিবে !  আর  সমস্ত  ঋদয়ে  ঢেলে  দিবে  অন্ধকার  এবং  লোভের  রাজত্ব ।  যার  পরিণতি  হয়ে  উঠে  ভয়াবহ  এক  ঘৃণার  উৎসবে ।

অতঃপর,  আমাদের  দুঃখজনক  জীবন  যাপন ।

মূলত—  প্রত্যেকটা  মৃত্যু  উপত্যকা-ই  আমাদের  দেশ—

যেখানে  আমরা  জন্মাই  মজলুম  হয়ে ।

যদি  বলা  হয়  আগামীকাল  পৃথিবী  ধ্বংস  হয়ে যাবে;

তবুও  আজ  থেমে  থাকবেনা  আমাদের  মৃত্যু  ক্ষুধা !

হত্যা  চলবে, রক্ত  ঝরবে—

কারণ  আমাদের  হৃদয়ে  বইছে  চেঙ্গিস  খানের  রক্ত ।

আর  পৃথিবী  তো  জালিমদের  জন্য  সেই  উপাসনালয়—

যেখানে  মজলুমের  মৃত্যু  দিয়ে;

ক্ষমতার  উপাসনা  করা  হয় ।

বন্ধুগণ,

যুদ্ধ  সব  সময়  চলমান ।

এই  ধরুন  প্রেম—  পারমানবিক  অথবা  মনস্তাত্ত্বিক

দুটোই  কিন্তু  প্রেম,  ফ্যাসিবাদ  বলা  যেতে  পারে;

দখল  কিংবা  আজীবন  থেকে  যাওয়ার  একটা  প্রসেস ।

প্রতিটা  চাওয়ার  ভিতর  দিয়ে  আমরা  মূলত  শান্তিটা  খুঁজি—

কিন্তু  যুদ্ধটাই  বেছে  নিই…

ফিলিস্তিনের  দিকে  তাকান—

শিশুদের  রক্ত  যেনো  রেড  ওয়াইন !

হে  পশ্চিমা  যীশুগণ

মাতাল  হোন  আরও—

যতখুশি  পান  করুন ।

আপনারাই  তো  আমাদের  হর্তাকর্তা

আদরে, আদরে; ঠোঁটে  তুলে  নিন—

পারমানবিক  চুমু ।

সদ্য  প্রসব  হওয়া  শিশুর  বুক  চিরে;

বের  করে  আনুন  একখণ্ড  জেরুজালেম ।

যেনো  আমার  প্রেমিকার  স্তন—

কিংবা  তার  বুকের  মতন,

ধুপধুপ  করছে  উর্বর  ফিলিস্তিনের  জমিন ।

পুঁতে  ফেলা  মানুষের  খুনে;

স্বাধীনতার  লোভে  আজও  তাই—

আমার  মা,

আমার  মা,

আমার  মা;—

প্রসব  করে  চলেছেন  বেদনা…

১৫৯পনেরোপাঁচকুড়িদুইচার

লেখক, কবি, আবৃত্তি শিল্পী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *