তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্র ২.৬ ডিগ্রি

তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্র ২.৬ ডিগ্রি

পাথেয় ডেস্ক ● পুরো ডিসেম্বরে যেখানে শীতের ছিটেফোঁটা ছিল না সেখানে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এর মধ্য দিয়ে অর্ধশতাব্দীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের তথ্য আমরা পেয়েছি। এটা ১৯৬৮ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *