দক্ষিণ কোরিয়া থেকে আসল রেলের নতুন ১০টি ইঞ্জিন

দক্ষিণ কোরিয়া থেকে আসল রেলের নতুন ১০টি ইঞ্জিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ রেলওয়র জন্য আনা হলো ১০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। এসব ইঞ্জিনগুলোকে ট্রায়াল শেষে ট্রেনের সাথে যুক্ত করা হবে। বুধবার (৯ জুন) বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. বোরহান উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া থেকে ইঞ্জিনগুলো চট্টগ্রাম বন্দরে এসেছে। এগুলো বন্দরের জাহাজ থেকে খালাস করা হচ্ছে। ১০টি ইঞ্জিন নামানো শেষ হতে বৃহস্পতিবার (১০ জুন) পর্যন্ত সময় লেগে যাবে বলে জানান তিনি।

বোরহান উদ্দিন আরও বলেন, ইঞ্জিনগুলো এনে রেলওয়ে পূর্বাঞ্চলে রাখা হবে। এরপর পরীক্ষামূলকভাবে চালানো হবে৷ পরীক্ষায় সফল হলে এগুলো বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে।

এই ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হলে রেলওয়ে পরিচালনায় গতি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কোরিয়া থেকে আমদানি করা এসব ইঞ্জিন যাত্রীবাহী ট্রেন ছাড়াও পণ্যবাহী ট্রেনে যুক্ত করা হবে। ফলে পণ্যবাহী ট্রেন থেকে আগের চেয়ে দ্বিগুণ রাজস্ব আয়ের আশা করছেন রেলওয়ের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *