বাজেটে কোনো দুর্বলতা নেই : অর্থমন্ত্রী

বাজেটে কোনো দুর্বলতা নেই : অর্থমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো উইকনেস (দুর্বলতা) নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৯ জুন) দুপুরে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এবারের বাজেটে নিম্নআয়ের মানুষের জন্য কোন সুবিধা নেই বলে সমালোচনা করছেন বিশ্লেষকরা। এবারের বাজেটে আসলে দুর্বলতা কী আছে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে কোনো উইকনেস নেই। আমি কোনো পার্টিকুলার সেগমেন্ট উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখব কারা বেনিফিশিয়ারি। উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারব। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন, সেটা হলো- নিম্ন আয়ের মানুষদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে পারি, তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এই নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি।’

আড়াই কোটির মতো নতুন দরিদ্র হয়েছে বলে বেসরকারি সংস্থার প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, তারা এগুলো দেখবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারও তথ্য গ্রহণ করতে পারি না।’

বেসরকারি সংস্থা নাগরিক প্লাটফর্মের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমাকে বলতে হবে কোন কোন জায়গায় আপনারা ব্যত্যয় দেখেছেন। পুরো তালিকা আমাকে দিতে হবে। সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *