পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনাজপুর সদর ও বিরল উপজেলায় দুটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে ৪৭ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পৃথক দুটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত দুঘণ্টাব্যাপী এ অভিযান পারিচালনা করা হয়। সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশের একটি সুত্র জানায়, ওই দুই মসজিদে ঢাকা থেকে তাবলিক জামাত এসেছিল গত দুই দিন আগে। কিন্তু ঢাকা অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে রিপোর্ট ছিল তারা জঙ্গী কার্যক্রম পরিচালনা করতে তাবলিক জামায়াত সেজে দিনাজপুরের সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদে অবস্থান করছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় তারা ১২টা থেকে ২টা পর্যন্ত মসজিদ দুটিতে অভিযান চালায়। এ সময় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করেছে। তাদের সঙ্গে তাকা বেডিংপত্রসহ যাবতিয় মালামাল পুলিশ নিয়ে গেছে। জানা গেছে তাদেরকে দিনাজপুর পুলিশ লাইনে রাখা হয়েছে।
বিরল বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন জানান, রাতে পুলিশ রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তাবলিক জামায়াতের ১৭ জনকে আটক করে নিয়ে গেছে। এ সময় পুলিশ জানায় তাদের কাছে তাবলিক জামায়াতের নামে জঙ্গী কার্যক্রম পরিচালনাকর তথ্য রয়েছে। তাই তাদেরকে আট করে নিয়ে যাওয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যাচাই বাচাই না করে এই মুহুর্তে আমি কিছু বলতে পারবো না।


