পাথেয় রিপোর্ট : শনিবার দিনাজপুর জেলায় বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট গ্রামে চোখে ছানি পড়া রোগীদের বাছাই করা হয়। ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী দুয়ার মাধ্যমে শুরু করা হয় দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে চোখের ছানি অপারেশন।
মাওলানা আইয়ুব আনসারী বলেন, আল হামদুলিল্লাহ দিনাজপুরের বিরগঞ্জ এলাকার অসহায় মানুষের জন্য আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ বড় একটি সুযোগ করে দিয়েছে। অনেক খুশি এলাকার দুস্থ ও অসহায় মানুষেরা।




গ্রন্থনা : দিদার হোসাইন তারেক সম্পাদনা : মাসউদুল কাদির


