দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক •দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কমলপুর ইউনিয়নের আটোর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মোজাফ্ফর হোসেন। তিনি ওই এলাকার মৃত তাহের আলীর ছেলে।

২৯ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. খন্দকার সাইফুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *