দিল্লিতে অক্সিজেনের বিপুল ঘাটতি

দিল্লিতে অক্সিজেনের বিপুল ঘাটতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিন দিন আরও জটিল হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। ডাবল মিউট্যান্টের পর ট্রিপল মিউট্যান্টও শনাক্ত হয়েছে। বিশেষ করে রাজধানী দিল্লির অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। সংকটের মুখে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালগুলো তীব্র অক্সিজেন-সংকটে পড়েছে। আইসিইউ এমনকি সাধারণ বেড-ও খালি পাওয়া যাচ্ছে না হাসপাতালগুলোতে।

২৩ এপ্রিল রাতে দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতকে ভেন্টিলেটর ও বাইপ্যাপসহ সংশ্লিষ্ট বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে পাশে দাঁড়াতে ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেখে নেওয়া যাক অক্সিজেনের জন্য দিল্লি তথা ভারতের মানুষের আকুতির কিছু ছবি, দেশটির করোনা পরিস্থিতির কিছু স্থিরচিত্র।

 

অক্সিজেনের জন্য লড়াই।

দিল্লির এলএনজেপি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন করোনা রোগীরা।

অক্সিজেন স্বল্পতা ভোগাচ্ছে ভারতকে।

অক্সিজেন সরবরাহ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

মহারাষ্ট্রের জাকির হোসেন হাসপাতালে ট্যাংক ফুটো হওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে কোভিড আক্রান্ত ২২ রোগীর মৃত্যু হয়েছে।

একটি অক্সিজেন রিফিল স্টেশনে লোকজনের ভিড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *