ইরাকে করোনা হাসপাতালে আগুন, ৮২ মৃত্যু

ইরাকে করোনা হাসপাতালে আগুন, ৮২ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক রোগী।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসিসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ইরাকের সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান জানান, অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, হাসাপাতালে আগুন থেকে সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে আবার লকডাউন : কাদের

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৮২ রোগীর মৃত্যু হয়েছে এবং আহত ১১০ জন।

এদিকে এ দুর্ঘটনার জন্য ইরাকের জনগণ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ঘটনার পরে দেশটির প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে দুর্ঘটনার কারণ উদঘাটনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *