দিল্লীতে শান্তি ফিরিয়ে আনতে তৎপর জমিয়তে উলামা হিন্দ

দিল্লীতে শান্তি ফিরিয়ে আনতে তৎপর জমিয়তে উলামা হিন্দ

পাথেয় ডেস্ক (নয়াদিল্লী) : ভারতে দিল্লীর পাহাড়গঞ্জে বিভিন্ন ধরনের ফেতনা-ফাসাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে পাহড়গঞ্জের পরিস্থিতি অনেক খারাপ হয়ে উঠছে। জামিয়তে উলামা হিন্দ পাহড়গঞ্জে চলমান ফেতনা-ফাসাদ দূর করে মানুষের মধ্যে একটি শান্তির পরিস্থিতি তৈরি করে দেয়া জন্যে কাজ করছে।

পাহাড়গঞ্জের সভাপতি মাওলানা আসিম আহমদ খান প্রেস কনফারেন্সে এসব কথা বলেন।

৮ জুলাই বুধবার দিল্লীর জার্নাল ডেইলি সাফাহাত এ খবর দিয়েছে।

মাওলানা আসিম বলেন, জমিয়তে উলামা হিন্দ দেশ ও জাতির জন্যে কাজ করে, সামাজের সব ফেতনা-ফাসাদ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে চায়। মাওলানা আসিম পাহাড়গঞ্জের মুফতি আব্দুস সুবহান কাসিমী, হাজী মোহাম্মদ ইউসুফ ও মাওলানা ইসলাম উদ্দীনকে জমিয়তে উলামা হিন্দ পাহাড়গঞ্জের জিম্মাদার নিযুক্ত করেন। এবং জমিয়তে কার্যক্রম শুরু করার আহ্বান জানান।

মুফতি আব্দুস সুবহান কাসিমী তার সহযোগী হিসাবে আরো ১১ জনের মাঝে জমিয়তের কাজ বণ্টন করে দেন এবং একে অপরের সাথে পরামর্শ করে কাজ করার কথা বলেন তিনি।

প্রেস কনফারেন্সে শায়েখ মুহাম্মদ ইউসুফ বলেন, জমিয়তে উলামা হিন্দ দেশে রাজ্যত্ব প্রতিষ্ঠা করার জন্যে কাজ করে না, মানুষের উপকারের জন্যে কাজ করে।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি সাফাহাত, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *