দিল্লীর মসজিদ ও মুসলমানদের ওপর হামলায় আল্লামা মাসঊদের তীব্র নিন্দা

দিল্লীর মসজিদ ও মুসলমানদের ওপর হামলায় আল্লামা মাসঊদের তীব্র নিন্দা

দিল্লীর মসজিদ ও মুসলমানদের ওপর হামলায় আল্লামা মাসঊদের তীব্র নিন্দা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ঘর মসজিদে হামলা, মুসলমানদের গণহত্যা ও বাড়িঘর পোড়ানোর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, দিল্লীর মুসলমানদের হেফাজত, তাদের স্থাপনা ও সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারত সরকারের। দিল্লীতে যে পৈশাচিক আক্রমণ করা হয়েছে মুসলমানদের ওপর, মসজিদে যেভাবে ভাংচুর করা হয়েছে, গেরুয়া পতাকা টানানো হয়েছে, মুসলিম পল্লিতে চালানো হয়েছে গণহত্যা- দেখে মনে হয় ভারতে কোনো প্রশাসন নেই। সরকার নেই।

অবিলম্বে ভারতে অবস্থানরত, বসবাসরত প্রত্যেক মুসলমানের জানমালের হেফাজত ও সংরক্ষণের দাবি জানিয়ে মাওলানা মাসঊদ বলেন, আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ ও ভারাক্রান্ত। নিরাপরাধ মানুষের ওপর ধর্মের বুলি ছড়িয়ে কীভাবে এমন নৃশংস আক্রমণ চালানো হলো? মানবতা বলতে কি কিছু নেই। কোনো ধর্ম তো অন্যায়ভাবে কাউকে আক্রমণ করতে শেখায় না। ভারতে মুসলমানরা কেন টার্গেট হবে? গণমাধ্যমে ওঠে আসা খবরে জানা যায়, আক্রমণের টার্গেট মুসলমানরা। কেন? এই ভারতের মার্টি ও উন্নয়নের পেছনে মুসলমানদের অবদান কি কম? ইংরেজ খেদাও আন্দোলনে এই মুসলমানরাই সবার আগে রক্ত দিয়েছে। ভারতে প্রত্যেক মুসলমানের জানমালের হেফাজতের দায়িত্ব সরকারে। রাষ্ট্র কখনোই তা এড়িয়ে যেতে পারে না।

২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দিল্লীতে মুসলমানদের ওপর নৃশংসা হামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আক্রান্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানরাই ভারতে মুসলমানদের ওপর আক্রমণে সংক্ষুব্ধ, ব্যথিত ও শোকসন্তপ্ত। তবে মুসলমান কখনোই অন্যায়ভাবে কারও ওপর আক্রমণ করবে না। করতে পারে না। ইসলাম এটা সমর্থনও করে না।

বাংলাদেশে অবস্থানরত যেকোনো ধর্মের মানুষেরা আমানত উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, দিল্লীর আক্রমণের জের ধরে বাংলাদেশে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য বিশেষত দেশের আলেমদের সতর্ক থাকতে হবে। কেউ কোনো ঘটনা ঘটিয়ে দায় যেনো আলেমদের ওপর চাপিয়ে দিতে না পারে।

সবধরনের উস্কানীমূলক বক্তব্যপ্রদান থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।

মাওলানা মাসঊদ বলেন, আমাদের কোনো আন্দোলন ও সংগ্রাম যেনো ভারতে অবস্থানরত মুসলমানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় না হয়।

শান্তিপূর্ণ যেকোনো উপায়ে ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *