দুই শর্তে খুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

দুই শর্তে খুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছুটির পর খুলে দেওয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে খোলার তারিখ ঘোষণা করা হয়েছে। বাকি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে দুটি শর্তারোপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শর্ত পূরণ করে যে কোনো সময় খোলা যাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক বার্তায় এই অনুমতি দিয়েছে ইউজিসি। সেখানে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত অনুযায়ী খুলে দিতে পারে ক্লাস। সেক্ষেত্রে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে হবে। যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে, ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুটি শর্ত হলো-

এক, শিক্ষক-শিক্ষার্থীদেরকে অন্তত একটি হলেও করোনার টিকা গ্রহণ করতে হবে।

দুই, যারা একটি ডোজও গ্রহণ করেননি, তাদেরকে সরকারের সুরক্ষা অ্যাপের মাধ্যমে দ্রুত নিবন্ধন করতে হবে। নিবন্ধনের একটি কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিলে তবেই ওই শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *