ময়মনসিংহ হাসপাতালে আরও ৯ মৃত্যু

ময়মনসিংহ হাসপাতালে আরও ৯ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর সংখ্যা বিগত কয়েকদিন কম থাকলেও এখন আবার বাড়ছে। বর্তমানে আইসিইউতে ১২ জনসহ মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *