দুবাইয়ে সততার নজীর গড়ে বাংলাদেশির পুরস্কার লাভ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সততার অনন্য নজীর স্থাপন করেছেন বাংলাদেশি বাছির আহমেদ। ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবার মইনপুরের আমির হোসেনের ছেলে বাছির।
পুলিশের মাধ্যমে মানুষের হারিয়ে যাওয়া মালামাল ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দেশের নামকে সম্মানিত করেছেন। বাংলাদেশির এমন সততায় মুগ্ধ দুবাই পুলিশ।
বাছির ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে আবুধাবি আসেন। ২০১৫ সালে সে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে সে স্টার সিকিউরিটি সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের তত্বাবধানে সিকিউরিটির কাজ করেন।
সিকিউরিটির কাজ করা অবস্থায় মলে আসা মানুষদের স্বর্ণ, টাকা, মানিব্যাগসহ দরকারি জিনিসপত্র সে পেলে, ঠিক ওই জায়গা থেকেই সিসিটিভি চেক করেন। এরপর ওই মানুষটা কোনো গাড়িতে বা কিভাবে বের হয়ে গেছে দেখে তার তথ্য উদ্ধার করে , জিনিসপত্রের মালিকের তথ্যসহ মালগুলো তিনি স্থানীয় পুলিশের কাছে জমা দেন। পরে হারিয়ে যাওয়া জিনিসপত্রের মালিকের এসে উপযুক্ত প্রমাণ দিয়ে পুলিশের কাছ থেকে মালগুলো ফেরত নেন। এ জন্য শুধু পুলিশ নয় অনেক হারানো জিনিসপত্রের মালিকও তাকে পুরস্কৃত করেছেন।
বাছির আহমেদ শুধু হারানো জিনিসপত্র ফেরত দেন না বরং তার কর্ম এলাকার আশপাশে কোনো অবৈধ কাজও হতে দেন না। এ জন্য পুলিশের সহযোগিতা নেন তিনি। পুলিশ সেজন্যও তাকে সনদ প্রদান করেছে।
বাছির আহমেদ ২০১৬ সালের ৭ জুন প্রথম ধন্যবাদপত্র পেয়েছেন আল রাশেদিয়া পুলিশ স্টেশন থেকে। ৫ জুলাই ২০১৮ সালে প্ল্যানিং এন্ড ডিপ্লম্যান্ট ডিপার্টমেন্ট থেকে দুবাই পোর্ট কাস্টমস এন্ড ফ্রিজোন কর্পোরেশন থেকে, সার্টিফিকেট পেয়েছেন। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে আল নাখিল থেকে সার্টিফিকেট এবং ২ এপ্রিল ২০১৯ দুবাই পুলিশ প্রসংশাপত্র পেয়েছেন।
বাছির জানিয়েছেন এমন কাজ করে সে প্রশান্তি পান এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরে সে গর্বিত, ভবিষ্যতে বিদেশের মাটিতে নিজের সততায় দেশকে তোলে ধরতে চেষ্টার কথা জানিয়েছেন তিনি।


