দেওবন্দের (ওয়াকফ) শিক্ষক মুফতি গোলাম নবীর জানাজা অনুষ্ঠিত

দেওবন্দের (ওয়াকফ) শিক্ষক মুফতি গোলাম নবীর জানাজা অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের (ওয়াকফ) সিনিয়র মুহাদ্দিস এবং জামিয়া জিয়াউল উলুম পুঞ্জের শাইখুল হাদিস মুফতি গোলাম নবী কাশ্মীরীর জানাজা বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাদ এশা দারুল উলূম দেওবন্দের এহাতায়ে মুলসারীতে অনুষ্ঠিত হয়।

দারুল উলূম দেওবন্দের (ওয়াকফ) মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমীর জানাজার নামাজের ইমামতি করেন। পরে মাকবারায়ে কাসেমীতে তাঁকে সমাহিত করা হয়।

প্রসঙ্গত, মুফতি গোলাম নবী কাশ্মীরী বৃহস্পতিবার (৭ নভেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)। এর আগে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির ডিওএন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। হাসপাতালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় পরপাড়ে পাড়ি জমান।

পারিবারিক সুত্রে জানা যায়, দারুল উলূম দেওবন্দের (ওয়াকফ) সিনিয়র মুহাদ্দিস মুফতি গোলাম নবী কাশ্মীরী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছিলেন। গত ২৭ অক্টোবর হটাৎ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে তার অগণিত ছাত্র এবং শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। তাঁর জানাযা বৃহস্পতিবার বা’দ ইশা এহাতায়ে মুলসারীতে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *