পাথেয় রিপোর্ট : বিশ্বের খ্যাতনামা ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের ওযাহাতনামাদারুল উলূম দেওবন্দে তথা দাওয়াত তবলীগের মারকায নিজামুদ্দীন নিয়ে স্পষ্ট বক্তব্যের প্রতি বাংলাদেশের আলেমদের ঐকমত্যপোষণ করা উচিত বলে মন্তব্য করেন খুলনার মাদানিনগর মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী। তিনি বলেন, বাংলাদেশেও তবলীগের বিষয়টি কাকরাইলের মুরুব্বীদের উপর ছেড়ে দেয়া উচিত। বাইরের কারও এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ কল্যাণ বয়ে আনবে না। বরং দ্বীনেরই ক্ষতি হবে।
বৃহস্পতিবার ঢাকায় দুপুরে এক বিবৃতিতে মাওলানা কাসেমী এসব কথা।
যারা দাওয়াত ও তাবলীগের কাজ করছেন তাদের উদ্দেশে মাওলানা কাসেমী বলেন, আপনারা নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যান। কাজই সবচেয়ে বড় শক্তি।
প্রসঙ্গত, হাটহাজারী মাদরাসায় যোগাযোগ করে জানা যায়, এ বিষয়ে তারা এখনও কিছু ভাবছেন না। তবে ‘শ’ অদ্যাক্ষরের ঢাকার এক দায়ি দাবি করে বলেন, কারও কোনো কথা না বলার জন্য না, যেহেতু নিজামুদ্দীনে গণ্ডগোল চলতেছে এ কারণে আপাতত তবলীগের কর্মাকা-ে অংশগ্রহণ করা যাবে না।


