দেওবন্দে ভর্তি ইচ্ছুকদের মাসব্যাপী প্রশিক্ষণ পশ্চিম বাংলা জমিয়ত ভবনে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ। কওমি মাদরাসায় পড়ালেখা করে আর দারুল উলূম দেওবন্দ ভর্তি হওয়ার স্বপ্ন নেই, এমন শিক্ষার্থী খুবই কম। কওমি মাদরাসায় পাঠরত দারুল উলূম দেওবন্দের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী সমস্ত বাঙালি শিক্ষার্থীদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানােনা যাচ্ছে যে, ভারতের পশ্চিমবঙ্গে ‘রাবেতা মাদারিসে ইসলামিয়া’— এর পক্ষ থেকে দেওবন্দে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এক মাসব্যাপী সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং দারুল উলূম দেওবন্দের উচ্চতর বিভাগে পাঠরত যোগ্য, কৃতি ও সেখানকার ইদানীং পরীক্ষা-প্রক্রিয়া সম্পর্কে জ্ঞাত ছাত্রদের মাধ্যমে এক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সূত্রে জানা যায়, আগামী ১ মে থেকে ৩১ মে পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। পশ্চিমবঙ্গের জমিয়তে উলামা হিন্দের ভবনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
সূত্রে আরো জানা যায়, এ বছর কাফিয়া, শরহে জামী, মুখতাসার ও দাওরায়ে হাদীস এই চারটি জামাতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ১ মে বেলা ১২টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য জমিয়ত ভবনে আগ্রহী শিক্ষার্থীদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রত্যেক ক্লাসে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাইকৃত ১০ জন শিক্ষার্থী নেওয়া হবে বলে জানা যায়। এবং নির্বাচিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ ৩ মে থেকে শুরু হবে। প্রশিক্ষণ পর্বে আরবী ভাষায় উত্তরপত্র লিখতে পারা, সুবিন্যস্তভাবে তা পেশ করা, হাতের লেখা, সম্ভাব্য প্রশ্নপত্রের নমুনা এবং প্রত্যেক পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির উপর প্রচুর অনুশীলন করার প্রতি বিশেষভাবে যত্ন নেওয়া হবে।
দারুল উলূম দেওবন্দে ভর্তি পরীক্ষায় যে সমস্ত কিতাবসমূহের পরীক্ষা দিতে হয় সেগুলির নাম—
برائے دوره حديث شريف : مشکاة شریف، هدایه آخرین، شرح عقائد، نخبة الفکر، سراجی.
برائے پنجم : شرح وقایة أول و دوم، أصول الشاشی، ترجمه کلام پاک (سوره یوسف تا سوره ق)، دروس البلاغة، قطبی.
برائے چهارم : ترجمة القرآن (سوره ق تا سوره الناس)، کافیة، قدوری (کتاب البیوع تا آخر كتاب)، نفحة العرب، شرح تهذیب.
برائے سوم : هدایة النحو، علم الصیغة، خاصیات ابواب، نور الایضاح، قدوری (کتاب الطهارة تا کتاب الحج)، نفحة الأدب، مرقات، القراءة الواضحة ثانی.
পশ্চিম বাংলার জমিয়তে উলামা হিন্দ ভবনে আয়োজিত কর্মশালায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন—
১. মুফতী আব্দুস সালাম সাহেব (রাবেতা-রাজ্য সাধারণ সম্পাদক)
মোবাইল : ৮৪২০৭৪৭৩৮০
২. মুফতী মিসবাহুল ইসলাম সাহেব (রাবেতা-রাজ্য সম্পাদক)
মোবাইল : ৯১৫৩৬৩৫২৬৬
৩.মুফতী আসাদুল্লাহ সাহেব (রাবেতা–পরীক্ষা নিয়ন্ত্রক)
মোবাইল : ৯৮৭৪২৫৬৭২৭
৪. কাজী মনজুর আলম (ছাত্র – আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, দারুল উলূম দেওবন্দ)
মোবাইল : ৯৭৩৪১০৩২৭৭
৫. মুসআব আহমাদ (ছাত্র – আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, দারুল উলূম দেওবন্দ)
মোবাইল : ৭৩৫১৪৪৩৮৪৩


