দেশের উন্নয়নে আলেম সমাজকে পাশে চান ধর্ম প্রতিমন্ত্রী

দেশের উন্নয়নে আলেম সমাজকে পাশে চান ধর্ম প্রতিমন্ত্রী

দেশের উন্নয়নে আলেম সমাজকে পাশে চান ধর্ম প্রতিমন্ত্রী

পাথেয় রিপোর্ট : দেশের কওমী, আলীয়া, পীর-মাশায়েখসহ সকল ধারার ওলামায়ে কেরামের মধ্যে সেতুবন্ধ রচনা করে ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরির সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, সরকারের সঙ্গে আলেম সমাজের দূরত্ব কমিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের আলেম সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে।

প্রতিমন্ত্রী শুক্রবার বেলা ১১টায় কেরানীগঞ্জের ঘাটারচরের মসজিদুল আজিজ (শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর মাকবারাহ সংলগ্ন) মসজিদের উন্নয়নের জন্য সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমে এ দেশের ইমাম, খতীবসহ সমগ্র আলেম সমাজ অত্যন্ত আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। তাদের খুতবা, বয়ান ও ওয়াজ মাহফিলের আলোচনার মাধ্যমে এ দেশের মানুষকে সচেতন করেছেন। ফলে জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে । যা ইতোমধ্যে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণকে রাজনৈতিক ও প্রশাসনিক মোটিভেশনের পাশাপাশি ধর্মীয় মোটিভেশনর মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহসহ নানাবিধ সামাজিক সমস্যার বিষয়ে আরও জোরালোভাবে সচেতন করতে হবে। এক্ষেত্রে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

শেখ মো. আবদুল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী সকল দেশের সকল ধারার ওলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে অত্যন্ত আন্তরিক। ওলামায়ে কেরামদের সঙ্গে নিয়েই তিনি উন্নত বাংলাদেশ গঠনের অভিযাত্রায় এগিয়ে যেতে চান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম, জামেয়া আরাবিয়া রাহমানিয়া, ঢাকা এর প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হক, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তাসলিম, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম ইউসুফ হারুন ভূঁইয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *