দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন স্থানে বুধবার বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৯ মার্চ) রাতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদীবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *