আজ করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

আজ করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার কভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন। বিকেল ৫টায় বঙ্গভবনে তিনি টিকা নেবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। গতকাল পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

আরও পড়ুন: সামাজিক দূরত্বের বালাই নাই, সংক্রমণ তো বাড়বেই : স্বাস্থ্যমন্ত্রী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *