দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে : সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে : সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে : সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ

পাথেয় রিপোর্ট : যে রাজনীতি মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেয়, তা কোন মানুষ করতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। তিনি বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে না এবং যে রাজনীতি মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেয়, তা কোন মানুষ করতে পারে না। তিনি বলেন, বর্তমান শাসন ব্যবস্থা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দেশ ক্রমেই ভয়াবহ পরিস্থিতির দিকে এগুচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম হুমকির মুখে। পাশ্ববর্তী দেশ প্রতিদিন সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা করছে।

তিনি বলেন, সরকার ক্রমেই দেউলিয়া হয়ে যাচ্ছে। দেশে বিদেশী বিনিয়োগ নেই, বিনিয়োগে চরম ধস নেমেছে। ব্যাংকগুলোতে টাকার সঙ্কট। বেকারত্বের অভিশাপে জর্জরিত জাতি।

তিনি বলেন, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার। আইন-শৃঙ্খলার চরম অবনতি। সরকারের কর্মকর্তা কর্মচারীরা নীতি-নৈতিকতাহীন কাজে জড়িয়ে পড়ছেন।

তিনি বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের টাকায়ও সরকার হাত দিয়েছে। মহাসড়ককে সরকার টোলের আওতায় আনতে যাচ্ছে। সরকার জনগণকে কিছু দিতে পারছে না। জনগণকে কিছু না দিয়ে শুধু নেয়ার চিন্তাই হলো জনগণের পকেট কাটার নামান্তর। এসব-ই সরকারের দেউলিয়াত্ব ফুটে উঠছে। কাজেই জনসমর্থনহীন ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

বৃহস্পতিবার বাদ জোহর পুরানা পল্টনস্থ কার্যালয়ে চলমান দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে আলোচনাকালে প্রিন্সিপাল মাদানী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, দফতর সম্পাদক মাওলানা লোকমানাই হোসাইন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশিদ,নগর দক্ষিণনেতা আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *