দেশে আবারও বাড়লো সোনার দাম

দেশে আবারও বাড়লো সোনার দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এক সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫০ টাকা। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। যা এতোদিন ছিলো ৮১ হাজার ২৯৮ টাকা।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৮ জুলাই সোনার দাম বাড়ানো হয়। যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। তারও আগে দুই দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৭ হাজার ৪১৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *