ষড়যন্ত্রকারীদের সবাইকে আমি চিনি : প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের সবাইকে আমি চিনি : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত খুনি ও ষড়যন্ত্রকারীরা এখনও তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে কী করছে সে সম্পর্কে সব তথ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি তাদের (ষড়যন্ত্রকারী) সবাইকে চিনি।’’

বুধবার (৩ আগস্ট) গণভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে ষড়যন্ত্রকারীরা তাদের মিশনে বেরিয়েছিল। এখন যেহেতু আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, তাই তারা অনেক তৎপর।”

শেখ হাসিনা বলেন, “সরকারকে উৎখাত করে ষড়যন্ত্রকারীরা কীভাবে লাভ করবে! তবে একটি জিনিস নিশ্চিত জনগণ ভুক্তভোগী হবে।”

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের নির্মমভাবে হত্যার কথা স্মরণ করে আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, “খুনিরা এমনকি রাসেলকে (তার ১০ বছর বয়সী ভাই) পর্যন্ত রেহাই দেয়নি।”

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *