দেশে একদিনে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু

দেশে একদিনে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নতুন করে ১ হাজার ৬৮২ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৮৩৩ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৪৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *