দেশে খাদ্যের অভাব নেই : কৃষিমন্ত্রী

দেশে খাদ্যের অভাব নেই : কৃষিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষকদের সারের কোন অভাব হয় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে ধানের নতুন জাত ব্রি-৯২ নিয়ে চাষিদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে খাদ্যের ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করছি। তা আবার কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের খাদ্যের কোন অভাব হয় না, কারণ কারণ সার বীজ সঠিক সময়ে কৃষকের হাতে পৌছায়

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ জেলা কৃষি উপপরিচালক এনায়েত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

সভা শেষে তিনি কৃষকদের মধ্যে পেঁপের চারা বিতরণ করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *