দেশে ফিরলেন কাকরাইল মুরব্বী মাওলানা যুবায়ের
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাপানে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিশ্ব দাওয়াতে তাবলীগের শুরা সদস্য ও বাংলাদেশে শীর্ষ মুরব্বী কাকরাইল মারকাজ মসজিদের খতীব মাওলানা মুহাম্মাদ যুবায়ের। দেশে ফেরায় তার পরিবার ও অন্যান্য তাবলীগী ভক্তদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরু দিকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসা নিতে জাপান যান কাকরাইলের এই মুরব্বী। মাওলানা যুবায়ের ছেলে মাওলানা হানজালা বিন যুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসা শেষে গত ১৫ এপ্রিল দুপুরে জাপান থেকে বাংলাদেশে পৌঁছেছেন তিনি।
গত ৬ এপ্রিল চিকিৎসা ও দাওয়াতের উদ্দেশ্যে একটি জামাতসহ জাপানে যান মাওলানা যুবাইর। জাপানের ইয়ামাগাতা সাকোরাচু হাসপাতালে ভর্তি করা হয়। পরে হার্টের দুটি এনজিওপ্লাস্টি সম্পন্ন হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।


