দেশে মোবাইল ফোন গ্রাহক সাড়ে ১৪ কোটি

দেশে মোবাইল ফোন গ্রাহক সাড়ে ১৪ কোটি

নিজস্ব প্রতিবেদক : দেশে এখন মোবাইল ফোন গ্রাহক সাড়ে ১৪ কোটি ছাড়িয়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫১ লাখ ১১ হাজারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এরাই সক্রিয় মোবাইল ফোন ব্যবহারকারী।

বিটিআরসির তথ্য বলছে, দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। অপারেটরটির  গ্রাহক সংখ্যা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার। দ্বিতীয় অবস্থানে আছে রবি। প্রতিষ্ঠানটির গ্রাহক চার কোটি ২৯ লাখ ৮ হাজার। আর তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। তাদের গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৮৪ হাজার। দেশের একমাত্র সরকারি মোবাইল অপরেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৪ লাখ ৯৪ হাজার। যা আগের মাসে ছিল ৩২ লাখ ৪১ হাজার। ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক ডাটা, ভয়েস অথবা এসএমএস বা অন্যান্য কিছু ব্যবহার করেন তাদের সক্রিয় গ্রাহক বিবেচনা করে বিটিআরসি। এদিকে দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটি ৪১ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে সাত কোটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *