দেশে সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই : মওদুদ

দেশে সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই : মওদুদ

পাথেয় রিপোর্ট : দেশে সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সারা দেশে যেভাবে পুলিশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে এ অবস্থা বন্ধ না হলে নির্বাচনের ন্যূনতম সুষ্ঠু পরিবেশ থাকবে না। এজন্য প্রয়োজন ডিসি, এসপি, ইউএনও ওসিদের বদলি করা হলে কিছুটা হলেও পরিবেশ সৃষ্টি হবে। এটা করা না হলে শেষ পর্যন্ত নির্বাচন প্রহসনে পরিণত হবে।

১ ডিসেম্বর শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশে সুষ্ঠু পরিবেশের ন্যূনতম পরিবেশ নেই। বিচারিক আদালত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। সরকারের সাজানো পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, ডিসি এসপি ইউএনও ও ওসিদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু তারা সরকারের আনুগত্য বলেই তাদের এসব পদে সরকার নিয়োগ দিয়েছে। তাদের মনে হবে এবার বুঝি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই পরিবেশ যদি সৃষ্টি না হয়, তাহলে নির্বাচন একটি দুরুহ ব্যাপারে পরিণত হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, প্রতিদিন রাতের বেলায় অভিযানের নামে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আটক করছে। পুলিশি হয়রানির কারণে তারা বাড়িতে থাকতে পারছেন না। সরকারের আনুগত্য প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। তিনি বলেন, উচ্চ আদালত বিভিন্ন সময়ে জামিন দিলেও বিচারকি আদালনত নানা অজুহাতে তা আটকে রাখছে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। তারা এ ব্যাপারে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *