দেশে ৩ কোটি ৯০ লাখের বেশি টিকা প্রয়োগ

দেশে ৩ কোটি ৯০ লাখের বেশি টিকা প্রয়োগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে এখন পর্যন্ত ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ করোনার টিকার প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ জন এবং নারী ১ কোটি ২ লাখ ৯৩ হাজার ২৪৮ জন। অপর দিকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৯ লাখ ৪৬ হাজার ৫৭০ জন এবং নারী ৬৫ লাখ ৭১ হাজার ৯৬৪ জন।

দেশে টিকাদান শুরুর পর থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৬৫২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৯ হাজার ৯২৩ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *