পুরো দেশটাই এখন বন্দিশালা : ফখরুল

পুরো দেশটাই এখন বন্দিশালা : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সমগ্র দেশটাই এখন বন্দিশালা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সমগ্র দেশটাই এখন বন্দিশালায় পরিণত হয়েছে। করোনা মহামারির সময়েও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।

গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্যসচিব পারভেজ হোসেন পাভেল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় পুলিশি হামলার পর সাংগঠনিক সম্পাদক মো. রণি ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আলী জাহানগীর, স্বেচ্ছাসেবক দল নেতা আফজালকে গ্রেফতার, থানা বিএনপির সদস্যসচিব মনির হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা বানচাল করে দেওয়া গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা। প্রতিটি মুহূর্ত আতঙ্কে রয়েছে বলেই বিরোধী দলের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে, তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *