দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি

দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা করেছেন।

রোববার (১৫ আগস্ট) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (১৫ আগস্ট) সকালে তালেবানের এক প্রতিনিধি জানিয়েছিলেন, তারা আফগান প্রেসিডেন্টকে খুঁজছেন।

বিগত কয়েকদিনে তালেবান আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করলেও এ ব্যাপারে আফগান প্রসিডেন্ট আশরাফ গানি নীরব ভূমিকা পালন করছিলেন।

অবশেষে শনিবার (১৪ আগস্ট) বিকেলে জনগণের উদ্দেশ্যে পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালালেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগীরাও তার সঙ্গে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে আফগান টেলিভিশন নেটওয়ার্ক টোলো নিউজ। এমনকি আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন বলে শোনা যাচ্ছে।

আফগান সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজনৈতিক সমঝোতার পর আশরাফ গানি পদত্যাগ করবেন এবং একটি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন, এমন শর্তে রাজি হয়েছে তালেবান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *