ধর্ষকের ফাঁসি চেয়ে মিছিল করলো ভারতের মুসলমানরা

ধর্ষকের ফাঁসি চেয়ে মিছিল করলো ভারতের মুসলমানরা

পাথেয় ডেস্ক : মন্ডসৌর: মধ্যপ্রদেশের মন্ডসৌরে একটা ছোট্ট মাসুম ৮ বছরের নাবালিকার ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা ভারত। মাসুম নাবালিকার আর্তনাদ ও কষ্ট সকলের চোখে জল এনে দিয়েছে ইতিমধ্যেই। দিল্লির নির্ভয়ারকাণ্ডের ছাপ মানুষ এখন ভুলতে পারিনি। ভুলতে পারিনি কাঠুয়া গণধর্ষণে নাবালিকার উপর নির্মম অত্যাচারের কাহিনী। সাধারণ মানুষ ভুলতে না পারলেও বিকৃতি মানসিকসম্পন্ন মানুষ গুলো ভুলে যাই। তারা আবার শিকারি বানিয়ে ফেলে নির্মম অত্যাচার চালায় নাবালিকা থেকে বৃদ্ধা পর্যন্ত মহিলাদের উপর। ধর্ষণ বেড়েই চলেছে, তদন্তও হচ্ছে, কিন্তু দোষীদের শাস্তির আগেই আবার বহু ধর্ষিতা হয়ে যায়। এবার মধ্যপ্রদেশের মুসলিম সংগঠন গুলি দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমে মিছিল করলো।
মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ থেকে মাওলানারা ঘটনার তীব্র নিন্দা করে ফতোয়া জারি করে ঘোষণা করে, অভিযুক্ত দের কোনো কবরস্থানে জায়গা দেওয়া হবে না। এছাড়াও ওয়াকফ আঞ্জুমান ইসলাম কমিটির সদস্য মোহাম্মদ ইউনুস শেখ বলেন, “আমাদের সম্প্রদায়ের মধ্যে এমন জঘন্য অপরাধীদের জন্যে কোনো জায়গা নেই। এছাড়াও তিনি বলেন, অভিযুক্তদের অপরাধ ক্ষমার মতো নয়। তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, অভিযুক্তদের দেহ এই জেলার কোনো কবরস্থানে ওদের জায়গা দেওয়া হবে না।” এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষরা অভিযুক্তদের ইসলামিক পদ্ধতিতে শেষ জানাজা নামাজ পড়বে না বলেও ফতোয়া জারি করে। এছাড়াও মন্ডসৌর এসপি মনোজ সিং এর সাথে দেখা করে অভিযুক্তদের কঠিন সাজা দেওয়ার অনুরোধ করে। এমনকি অনেক মুসলিম সংগঠন প্রশাসনের কাছে দাবি করেছে যে, দ্রুত ঘটনার তদন্ত কাজ সেরে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক।
উল্লেখ্য, এই ধর্ষণকাণ্ডে এখনো পর্যন্ত দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের নাম ইরফান(২০) ও আর একজনের নাম আসিফ(২৪)।
সূত্র : নিউজফেইথ, ভারত
তথ্যসংগ্রহ : আবদুল্লাহ শাকির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *